Saturday, April 4, 2026

‘তামিলনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’,কাবেরী জলবন্টন বিতর্কে রাতভর বিক্ষো*ভে কর্নাটকের কৃষকরা

Date:

Share post:

‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’। কাবেরীর জলবণ্টন বিতর্কে বুধবার রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করেছে কর্নাটকের কৃষক সংগঠনগুলি।বিক্ষোভকারীরা রাজ্যের বেঙ্গালুরু-মাইসুরু সড়ক অবরোধ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল।

আরও পড়ুনঃ সৌন্দর্য্যের কারুকৃৎ কাবেরীর “কেয়ার ইউ”
কাবেরির জল নিয়ে তামিলনাড়ু এবং কর্নাটকের মধ্যে তিক্ততা বহুদিনের। চলতি মাসের গড়াতেও তামিলনাড়ু সরকার কর্নাটক থেকে প্রতিদিন কাবেরীর ২৪ হাজার কিউসেক জল ছাড়ার জন্য আদালতে আর্জি জানায়। তার পর আদালতে যাওয়ার ইঙ্গিত দেয় কর্নাটক সরকারও। এর আগে কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছিল, তামিলনাড়ুর কাবেরী উপত্যকায় পানীয় জলের সঙ্কট মেটাতে এবং চাষাবাদের সুবিধার্থে তারা কিছু পরিমাণ জল ছাড়তে প্রস্তুত। কিন্তু কর্নাটক যে পরিমাণ জল ছাড়ার কথা জানিয়েছিল, তাতে সন্তুষ্ট হয়নি তামিলনাড়ু।
‘কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ কর্নাটক সরকারকে কাবেরীর ১০ হাজার কিউসেক জল তামিলনাড়ুকে দিতে বলেছিল। কিন্তু এই ‘কৃষকদের স্বার্থে’ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানায় কর্নাটক। স্বল্প বৃষ্টির কারণে এমনিতেই কর্নাটকের জলাধারগুলির হাল খারাপ। এই পরিস্থিতিতে আগামী ১৫ দিন ৫০০০ কিউসেক করে জল তামিলনাড়ুকে জল দেওয়ার জন্য কর্নাটক সরকারকে বলেন ‘কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’। তার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কর্নাটকে। এই আবহে গত কাবেরী নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ুর দাবির ফয়সলা করতে গত ২১ অগস্ট সাংবিধানিক বেঞ্চ গঠন করার কথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...