Friday, April 3, 2026

চাঁদের বুকে প্রজ্ঞানের ‘খেলা’, নিরাপদ পথ খুঁজতে নয়া কৌশল!

Date:

Share post:

চাঁদের বুকে নানা রকমের কীর্তিকলাপ ঘটিয়ে চলেছে রোভার প্রজ্ঞান (Progyan)। কখনও অনায়াসে গর্ত টপকে যাচ্ছে, কখনও আবার যেখানে সেখানে আচমকা থমকে যাচ্ছে। নানা মুহূর্তের ছবি ইসরোর(ISRO )তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই কমেন্টের বন্যা। কিন্তু এবার এক অদ্ভুত কান্ড। চাঁদের পিঠে চক্রাকারে ঘুরছে প্রজ্ঞান (Rover Pragyan)। ব্যাপারটা কী ? পাকচক্রে প্রজ্ঞান!আসলে ইসরোর ভিডিওতে নানা রূপে ধরা দিয়েছে ভারতের রোভার। যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা।

এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরপরই বিকল হয়ে যাবে বিক্রম ও প্রজ্ঞান। এখনও পর্যন্ত চাঁদের অজানা প্রান্তের ছবি, ভিডিও এবং চাঁদের মাটির নানা খনিজের সন্ধান দিয়েছে মহাকাশযান। বৃহস্পতিবার একদম অন্য রূপে প্রজ্ঞানের কীর্তি তুলে ধরেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেখানে দেখা যাচ্ছে চাঁদের ধূসর মাটিতে প্রজ্ঞানকে ঘুরতে দেখা গিয়েছে। প্রথমে ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরে কিছু দূর সামনের দিকে এগিয়েছে প্রজ্ঞান। তার পর দাঁড়িয়ে আবার এক পাক ঘুরেছে। এক ঝলকে দেখলে মনে হবে যন্ত্রটি বিকল হয়ে গেছে। কিন্তু ইসরো জানিয়েছে, বেঙ্গালুরুর অফিস থেকে রোভারটিকে ঘোরানো হয়েছিল। নিরাপদ পথ খুঁজতেই এ ভাবে আবর্তিত হয় প্রজ্ঞান। দূরে দাঁড়িয়ে রয়েছে বিক্রম। যেন মা চোখের সামনেই তার সন্তানের দুষ্টুমি দেখছে- অনেকটা এভাবেই ঘটনাকে ব্যাখ্যা করেছে ইসরো( Indian Space Research Organisation)।

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...