Friday, April 3, 2026

প্রিগোজিনের মৃ.ত্যুতে ওয়াগনার বাহিনীর নয়া প্রধান নিয়োগ পুতিনের

Date:

Share post:

এক সময়ের বন্ধু শত্রুতে পরিণত হলেও বর্তমানে সরে গিয়েছে পথের কাঁটা। গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় ওয়াগনার গ্রুপের(Wagner Group) প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের(Yevgeny Prigozhin) মৃত্যুর পর এই বাহিনীর নয়া প্রধান নিয়োগ করলেন রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা যাচ্ছে, রাশিয়ার এই ভাড়াটে সৈন্যবাহিনীর নেতৃত্ব দিতে চলেছেন জেনারেল আন্দ্রে আভেরিয়ানভ(Andrey Averyanov)। জেনারেল আন্দ্রে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর প্রধান।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর ওয়াগনার বাহিনীর নেতৃত্ব দিতে জেনারেল আন্দ্রে আভেরিয়ানভকে বেছে নিয়েছে মস্কো। কুখ্যাত এই গোয়েন্দা প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমস্ত শত্রুদের পথ থেকে সরিয়ে ফেলার জন্যই পরিচিত। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে একাধিক অভিযান, হত্যালীলা চালিয়েছেন জেনারেল আন্দ্রে আভেরিয়ানভ। ওয়াগনার গ্রুপের আফ্রিকা অভিযান পরিচালনার দায়িত্বও দেওয়া হবে তাঁকেই। জানা গিয়েছে, গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবার জনসমক্ষে আসতে দেখা যায়।

উল্লেখ্য, প্রিগোজিনের মৃত্যুর পর ওয়াগনার গ্রুপের কোনও শীর্ষ নেতাই বর্তমানে বেঁচে নেই। গত সপ্তাহের বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের সঙ্গেই প্রাণ হারিয়েছেন ওয়াগনার গ্রুপের সেকেন্ড-ইন কম্যান্ড দিমিত্রি উতকিন ও অসামরিক প্রধান ভ্যালেরি চেকালভ। তবে কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও জানা যায়নি। সম্প্রতিই আমেরিকার তরফে বলা হয়েছিল, প্রিগোজিনের মৃত্যুর পিছনে প্রেসিডেন্ট পুতিনেরই হাত রয়েছে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...