Friday, June 26, 2026

“অভিজ্ঞতা দিয়েই পাকিস্তানকে হারাতে চাই’, ভারত-পাক মহারণের আগে বললেন রোহিত

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপে মহারণ। এশিয়া কাপে মুখোমুখি  ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ নিয়ে সমর্থকদের মধ‍্যে উত্তেজনা তুঙ্গে। তবে এই উত্তেজনায় গা ভাসাতে নারাজ টিম ইন্ডিয়া।যাবতীয় উত্তেজনা উন্মাদনা বাইরে রেখে মাঠে নামতে চায় ভারত। ম্যাচের আগের দিন এমনটাই জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  তিনি জানান, অভিজ্ঞতা দিয়েই পাকিস্তানকে হারাতে চান তাঁরা।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” দল হিসাবে আমরা জানি কাল একটা দেশের বিরুদ্ধে খেলতে নামছি। তাদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করা এবং কাজে লাগানোই আমাদের দায়িত্ব। উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।”

পাকিস্তান দলে রয়েছেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের মতো বোলার। তাদের কীভাবে সামলাবেন? এর জবাবে রোহিত বলেন,”দেখুন, নেটে তো আর শাহিন, নাসিম বা রউফকে খেলতে পারব না। যারা আছে তাদের নিয়ে অনুশীলন করি। তবে প্রত্যেকেই ভাল মানের বোলার। তাই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ওদের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই।”

ভারত এশিয়া কাপে আগামিকাল প্রথম ম‍্যাচে নামলেও, এশিয়া কাপে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তাই ম‍্যাচের আগের দিন প্রতিপক্ষকে সমীহ রোহিতদেরা। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”সাম্প্রতিক কালে একদিনের ক্রিকেট এবং টি-২০ পাকিস্তান ভাল খেলছে। বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই নিজেদের কাল একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারব।”

আরও পড়ুন:ডার্বির আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ লাল-হলুদ শীর্ষকর্তার

 

 

 

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...