Tuesday, June 23, 2026

নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আ.গুন

Date:

Share post:

ভরসন্ধেয় নিউ ব্যারাকপুরের একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছড়াল তীব্র আতঙ্ক। শুক্রবার সন্ধেয় বারাকপুর ২ ব্লকের বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের নিউ বারাকপুর থানার বোদাই নারকেল বেড়িয়া এলাকার এক গেঞ্জি কারখানার ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। পরিস্থিতি মোকাবিলায় পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।

পুলিশ সূত্রের খবর, এদিন কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি কারখানাতেও। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আগুনে জ্বলতে থাকে গোটা কারখানা। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাখানেক প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। দমকলের তরফে খবর, আগুনের লেলিহান শিখায় কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখানে মজুত বহু সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- কৌশিকী অমাবস্যায় রামপুরহাট শাখায় দুর্ভোগে পড়তে পারেন তারাপীঠগামী ভক্তরা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...