Sunday, June 28, 2026

প্রাক্পুজো প্রস্তুতিতে রাজ্যজুড়ে লোডশেডিং-এর সমস্যা, দ্রুত সমাধানের আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

বর্ষার মধ্যেও ভ্যাপসা গরম। আর ভাদ্রের পচা গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং (Load shedding)। হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিচ্ছে। এই বিষয়কে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তবে, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, পুজোর আগে বিভিন্ন লাইন ও ট্রান্সফর্মার পরিবর্তনের জেরেই এই ভোগান্তি। দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর। আর বিরোধীরা সঠিক তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ অরূপের।

বাঁকুড়ায় ভ্যাপসা গরমে দোসর দফায় দফায় লোডশেডিং। গত বৃহস্পতিবার রাত থেকেই এই পরিস্থিতি। শুক্রবারও প্রতি দফায় প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছে। হুগলিতেও একই ছবি। মধ্যরাতেও লোডশেডিংয়ে জেরবার জেলার মানুষ। ক্রমশ বাড়ছে মোমবাতির চাহিদা। বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম— একই ছবি সর্বত্র। উত্তরবঙ্গও লোডশেডিং সমস্যা থেকেও ছাড় পাচ্ছে না। দুই দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ-সহ উত্তরের জেলাতেও দফায় দফায় লোডশেডিং।

কেন এই পরিস্থিতি? বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ১১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি চলছে। মূলে কয়লার জোগানের সমস্যা যেমন রয়েছে, তেমনই আছে উৎপাদনে ঘাটতি। শনিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হওয়ার সম্ভবনা থাকলে, সমস্যা পুরোপুরি মিটছে না। এই সমস্যা সারা রাজ্যের বলে মত রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিকদের। গরমে এসি এবং ফ্রিজের ব্যবহার বেড়ে যাওয়ায় কারণেই ঘাটতি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেই আশা তাঁদের। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘প্রতি বছরের মতো প্রাকপুজো প্রস্তুতি চলেছ। বিদ্যুতের তার, ট্রান্সফর্মার ইত্যাদি পাল্টানো হচ্ছে।’’ দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস মন্ত্রীর।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...