Saturday, June 27, 2026

ভিস্তারার সঙ্গে জুড়তে চলেছে এয়ার ইন্ডিয়া, মিললো সবুজ সংকেত

Date:

Share post:

এয়ার ইন্ডিয়া(Air India) বেসরকারিকরণ আগেই করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার দেশের অন্যতম বড় এই বিমান সংস্থার সঙ্গে জুড়তে চলেছে আর এক বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা(vistara)। শুক্রবারই এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া(CCI)। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ দেশের উড়ানের ইতিহাসের অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের জেরে এক ধাক্কায় অনেকখানি ভাড়া বাড়বে এয়ার ইন্ডিয়ার।

এই সুংযুক্তিকরণের কথা তুলে ধরে সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা। SIA Airlines-এর সঙ্গে সংযুক্তি ঘটছে টাটা সনসের। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ার লাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ। এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই সিঙ্গাপুর এয়ার লাইন্সের সঙ্গে টাটার সংস্থার গাঁটছড়া বাঁধার অনুমতি চেয়ে সিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছিল। অবশেষে মিলল সেই অনুমতি। যদিও এই পদক্ষেপের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, দুই বিমান সংস্থা গাঁটছড়া বাধার জেরে ভিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়তে পারে অনেকটাই।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...