Saturday, June 13, 2026

রাইসির শেষকৃত্যে যোগ দিতে ইরানে জগদীপ ধনকড়

Date:

Share post:

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে বাঁধ উদ্বোধন করতে গিয়ে বেল-২১২ কপ্টার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi)। বুধবারই তেহরানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ইরানের বিদেশমন্ত্রক সূত্রে খবর যে প্রেসিডেন্টকে শেষ বিদায় জানানোর জন্য তিনদিন ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার প্রথম ভাগ শুরু হয়েছে তাবরিজ় শহর থেকে। রাইসির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যাচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

রবিবার হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লা হিয়ানের। তেহরান বিশ্ববিদ্যালয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বে শেষকৃত্য হবে। এরপর ময়দান-এ-আজাদি পর্যন্ত রাইসির মরদেহ নিয়ে শববাহকদের মিছিল হওয়ার কথা আছে। সেখানে ইরানের সাধারণ নাগরিকরা প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন সকালে প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে তাবরিজ়ের রাস্তায় উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। যে পথ দিয়ে ফুল আর জাতীয় পতাকায় সাজানো রাইসির কফিনের কনভয় গিয়েছে, তার দু ধারে উপচে পড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার থেকে পাঁচ দিনের শোকপর্ব শুরু হয়েছে ইরানে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। রাইসির শেষকৃত্যে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।


 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...