Friday, June 26, 2026

মোদিরাজ্যে কাজ করতে যাওয়াই কাল! ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। পুলিশ সূত্রে খবর মৃতের নাম সুজিত জানা (Sujit Jana)। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের (Sagar) মহেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বছর একুশের ওই যুবক কাজ করতে গুজরাটে যান। সেখানে সুরাটের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন সুজিত। তবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। মঙ্গলবার সকালেই বন্দরে কাজ করার সময় যুবকের মৃত্যু হলেও শুক্রবার মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফিরল সুজিতের নিথর দেহ। যুবকের হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পাশ করেই পেটের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেয় সুজিত। গুজরাটের (Gujrat) সুরাটে মুন্দ্রা বন্দরে শ্রমিকের কাজ করত সে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বন্দরে কাজ করতে যায় সুজিত চলছিল। তখনই দুর্ঘটনাবশত একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁর, ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ওই পরিযায়ী শ্রমিকের। এদিকে শুক্রবার সন্ধেয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফেরে যুবকের দেহ।

কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মালদার অপর এক পরিযায়ী শ্রমিক অসমে কাজ করতে গিয়ে প্রাণ হারান। আর এবার গুজরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার এক যুবকের। এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ার কী দরকার, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

 

 

 

 

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...