Tuesday, June 9, 2026

G-20 সম্মেলনের আগেই ৮ সেপ্টেম্বর দিল্লিতে মোদি-বাইডেন বৈঠক

Date:

Share post:

জি ২০ সম্মেলনকে(G20 Summit) ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ভারতে(India)। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিন চলবে এই সম্মেলন। তবে তার আগেই ৮ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, জি২০ সম্মেলনের আগে আগামী ৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। নয়াদিল্লিতে পা রাখার পর ৮ সেপ্টেম্বর তিনি বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জি-২০ সামিটে যোগ দিতে ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাইডেন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয় যেমন- জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সামাজিক প্রভাব, কীভাবে বিশ্ব ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করা যায়, দারিদ্র দূর করা যায় সেই বিষয়েও আলোচনা করা হবে।”

তবে জি ২০ সামিটের আগে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও চিন সাগরে লালফৌজের আগ্রাসানের বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা ও ভারত। ফলে জি-২০-র মঞ্চ থেকে দুই মিত্রদেশ চিনকে কী বার্তা দেয় তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। এরই মাঝে নতুন ম্যাপ প্রকাশ করে নয়াদিল্লির সঙ্গে ফের সংঘাত তীব্র করেছে বেজিং। ফলে মহা সম্মেলনের আগেই কী কী বিষয়ে জিনপিং প্রশাসনকে আক্রমণ শানানো যায় তা ঠিক করে নিতে পারেন মোদি ও বাইডেন।

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...