Sunday, June 28, 2026

কলকাতায় ফের ডে.ঙ্গি রোগীর মৃ.ত্যু, চি.ন্তা বাড়াচ্ছে নাইসেডের রিপোর্ট

Date:

Share post:

কখনও বৃষ্টি কখনও আর্দ্রতা জনিত অস্বস্তি, জমা জলেই এডিস মশার বাড়বাড়ন্ত। ফের কলকাতায় ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। নিউ আলিপুর সাহাপুর এলাকার ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুস্মিতা দত্ত (Susmita Dutta) বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে বলে পরিবার সূত্রে খবর। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে চলতি বছরে গত মাস পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার। মৃত্যু হয়েছে একুশ জনের। তাহলে কি ডেঙ্গির নতুন কোন প্রজাতি এসে এই দাপট দেখাচ্ছে? উত্তর দিল নাইসেড (NICED ) ।

 

 

যত দিন যাচ্ছে ততই ডেঙ্গি নিয়ে চিকিৎসকের মধ্যে উদ্বেগ বাড়ছে। নাইসেডের পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন। গবেষকরা বলছেন ডেঙ্গির সাধারণত ৪টি প্রজাতি লক্ষ্য করা যায়। তার মধ্যে এই দুটি সব থেকে ভয়ংকর।নাইসেড সূত্রে খবর, গত বছর, মোট ৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্য়ে ৩৮১টিতে ছিল ডেন্ভ্ থ্রি ৩১৭ টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মেলে। চলতি বছরের অগাস্ট পর্যন্ত, ১২৪টি ডেঙ্গির নমুনা পরীক্ষা করে নাইসেড। রিপোর্ট বলছে ৯৩টিতে ডেন্ভ্ থ্রি ও ২৭টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মিলেছে ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...