Monday, April 6, 2026

বিতর্কিত ম্যাপ প্রকাশ চিনের, ভারতের পাশে দাঁড়িয়ে সরব রাশিয়া

Date:

Share post:

অরুণাচল প্রদেশকে(Arunachal Pradersh) নিজেদের দাবি করে বিতর্কিত ম্যাপ প্রকাশ করেছে চিন(China)। ইতিমধ্যেই যার তীব্র বিরোধিতা করেছে ভারত। এই ইস্যুতেই এবার ভারতের(India) পাশে দাঁড়ালো রাশিয়া(Russia)। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ জানালেন, দাবি করলেই কিছু বদলাবে না।

শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে সংবাদ সংস্থা এএনআইর প্রশ্নের উত্তরে আলিপোভ বলেন, “চিনের ম্যাপ প্রকাশে কোনও কিছুই বদলাবে না। আশা করছি আগামিদিনে ভারত ও চিন নিজেদের সমস্যার সমাধান করে নেবে।” পাশাপাশি এদিন গালওয়ান সংঘর্ষ নিয়েও কথা বলেন আলিপোভ। তিনি বলেন, “রাশিয়া, চিন ও ভারতের মধ্যে ত্রিস্তরীয় আলোচনার ব্যবস্থা রয়েছে। ২০২০ সালের আগে তা খুবই সক্রিয় ছিল। তবে গালওয়ান সংঘর্ষের পরে দুই পড়শি দেশের মধ্যে গোটা আলোচনা প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আমরা আশাবাদী। এই ত্রিস্তরীয় আলোচনা ব্যবস্থার মাধ্যমে দুই দেশ নিজেদের মতানৈক্য দূর করতে পারবে বলেই আমরা বিশ্বাসী।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করে চিন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। এমনকী আকসাই চিনও নাকি তাদের, দাবি বেজিংয়ের। এরপরই জিনপিং প্রশাসনের নিন্দায় সরব হয় মোদি সরকার। ম্যাপ বিতর্কে চিনের বিরোধিতায় ভারতের পাশে দাঁড়ায় একাধিক দেশও। যে তালিকায় রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স ও ব্রুনেই। এবার কমিউনিস্ট দেশের বিরুদ্ধে বন্ধু রাশিয়ার সমর্থন পেল ভারত। ফলে জি-২০-র বৈঠকের আগে রীতিমত কোণঠাসা হতে চলেছে প্রতিবেশী চিন।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...