Friday, June 5, 2026

জ্বলে উঠলেন শাহিন, ভেঙে পরল ভারতের টপ অর্ডার, ৪ উইকেটের কোনটা সেরা? জানালেন পাকিস্তানের বোলার

Date:

Share post:

আজ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয়। টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। তবে এদিন ব‍্যাট করতে নেমেই একের পর ধাক্কা খেল ভারতীয় টপ অর্ডার। সৌজন্যে শাহিন আফ্রিদি। একাই নিলেন চার উইকেট। ফিরিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-রবিন্দ্র জাদেজা-হার্দিক পান্ডিয়াদের। চার উইকেট নিয়ে ভারতীয় দলের মেরুদন্ড ভেঙে দেন শাহিন আফ্রিদি।

রোহিত শর্মা ২২ বল খেলে ১১ রান করে শাহিনের বলে বোল্ড হন। পরপর দু’বল আউট স্যুইং করলেও, পরের বল অফ স্ট্যাম্পের বেলে লাগে। এই উইকেটকেই সবচেয়ে প্রিয় বলে মনে করেন শাহিন। ভারতের ইনিংসের পর শাহিন বলেন, “দু’টি উইকেটই খুব প্রিয়। তবে এগিয়ে রাখব রোহিত ভাইয়ের উইকেটকে। ওই উইকেটটা নিতে পেরে খুব ভালো লেগেছে।” উইকেট নিয়ে প্রশ্ন করা হলে, শাহিন বলেন, “আমার মনে হয়, প্রথম কিছু ওভার বল স্যুইং করছে। তবে পরের দিকে ব্যাট করতে সমস্যা হওয়ার কথা নয়।”

বল আসার আগেই ব্যাট চালিয়ে বিপদে পড়ে যান বিরাট কোহলি। শাহিনের বল ব্যাটের ভেতরের দিকে কানায় লেগে সোজা উইকেটে এসে আঘাত করে। প্লেড অন হন বিরাট। টি-২০ বিশ্বকাপের পর আবারও ভারতীয় দলের টপ অর্ডারকে নাড়িয়ে দিলেন শাহিন। শুরু থেকে বেশ ভালো বল করছিলেন নাসিম শাহ ও শাহিন। ভারতের দুই ওপেনারও একটু বুঝে খেলার চেষ্টা করতে থাকেন। তবে শেষরক্ষা হয়নি। আউট হন রোহিত। কিছুক্ষণের মধ্যে আউট হন বিরাটও।

এরপরও আরও দুই উইকেট তুলে নেন পাকিস্তানের বাঁ হাতি পেসার। পরের দিকে ভয়ঙ্কর হতে চলা হার্দিক পান্ডিয়াকেও ফেরান শাহিন। ৯০ বলে ৮৭ রান করে ফেরেন ভারতের ভাইস ক্যাপ্টেন। শেষ অবধি তিনি থাকলে ভারতের রান ৩০০ পেরোতে পারত। তাঁর ইনিংসে ছিল সাতটা চার ও একটা ছক্কা। ২২ বলে ১৪ রান করে শাহিনের বলেই আউট হন রবীন্দ্র জাদেজা।

শাহিনকে খেলতে যে টিম ইন্ডিয়ার সমস্যায় পড়তে পারে তা আগে থেকেই জানতেন রোহিত, বিরাটেরা। শুক্রবার সাংবাদিক বৈঠকেও শাহিনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিতকে। তার জবাবে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, তাঁদের কাছে তো শাহিন নেই। যে বোলারেরা আছেন তাঁদের দিয়েই অনুশীলন করবেন।

আরও পড়ুন:‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ‍্য’ : জুয়ান

 

 

 

 

 

Related articles

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...