Friday, June 26, 2026

‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ‍্য’ : জুয়ান

Date:

Share post:

আগামিকাল ফের বড় ম‍্যাচ। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসি। মরশুমের প্রথম ডার্বিতে হারের মুখ দেখে মোহনবাগান। ডুরান্ডের গ্রুপ পর্বের ম‍্যাচে ইস্টবেঙ্গলের কাছে ১-০ গোলে হারে জুয়ান ফেরান্দোর দল। তবে তারপর ঘুরে দাঁড়িয়েছে দল। এএফসি কাপে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে।  রবিবারের ডার্বি ম‍্যাচের আগে তাই কিছুটা স্বস্তি বাগান কোচের। তবে রবিবার কি ডার্বি জয়ে ফিরতে পারবে দল? নাকি পরপর ডার্বি হার। যদিও এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। বরং ঘনঘন ম‍্যাচ খেলায় ফুটবলারদের ক্লান্তি ভাবাচ্ছে জুয়ানকে। রবিবার ডার্বি আগে যেন সেই কথাই উঠে বাগান কোচের গলায়।

এই নিয়ে এদিন জুয়ান বলেন,” সত্যি কথা বলতে প্রথম ডার্বির আগে আমি এএফসি কাপ নিয়ে বেশি চিন্তিত ছিলাম। মাথায় মাছিন্দ্রা এফসি, ঢাকা আবাহনীর কথা ঘুরছিল। কিন্তু এখন সেই চাপ থেকে আমরা মুক্ত। এখন আমরা একটা ফাইনাল খেলতে নামব। গোয়া, মুম্বইয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে খেলতে নেমেছি। আগামী মরশুমে খেলতে নামার আগে ফাইনাল আমাদের কাছে আরও একটা পরীক্ষা। ”

এরপরই জুয়ান বলেন,” দল নিয়ে এখনও কথা বলার জায়গায় আসিনি। কে খেলবে, কে খেলবে না সেটার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। কারা তৈরি রয়েছে সেটা এখনও বলার সময় আসেনি। সুহেল, সুমিত জাতীয় শিবিরে চলে গিয়েছে। ওদের পাচ্ছি না। বাকিদের রিকভারি হচ্ছে না। এত ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে যে তাল মেলানো মুশকিল। অনেকেই রয়েছে যারা ৫০ শতাংশ তৈরি। কিন্তু এটা নিয়ে কোনও অজুহাত দিতে চাই না।”

আগামিকাল ডার্বি হলেও ডুরান্ড ফাইনাল। ফাইনালে ওঠায় খুশি জুয়ান। তবে ট্রফি জয় তাঁর লক্ষ‍্য সেকথা জানাতে ভুললেন বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন,”দল ফাইনালে ওঠায় আমি খুশি। গোয়া, মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেলে জিতেছি। ফাইনালে আরও একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নামব। নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য। ট্রফি জিততে চাই, এটা অস্বীকার করব না।”

এদিকে ইস্টবেঙ্গলের মতন মোহনবাগানে সাংবাদিক সম্মেলনে উঠেছিল পেনাল্টি বিতর্ক। এই নিয়ে জুয়ান বলেন,” কোচ হিসাবে নিজের দলের খেয়াল রাখাই আমাদের কাজ। এমন বিষয়ে প্রশ্ন করছেন যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। রেফারিদের নিয়ে কথা বলে নিজের শক্তি নষ্ট করতে চাই না। আমরা সবাই ভারতীয় ফুটবলের উন্নতি চাই। তাই ভারতীয় রেফারিদের আরও বেশি করে তুলে আনাই আমাদের দরকার।”

আরও পড়ুন:আগামিকাল ডুরান্ড ফাইনালে ডার্বি, বড় ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...