Saturday, April 4, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুম.কি চিঠি!

Date:

Share post:

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University ) রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেয়া হয়েছে বলে অভিযোগ। চিঠি পাওয়া মাত্র গতকাল রাতেই থানায় গিয়ে পুরো বিষয়টি জানান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু(Snehamanju Basu)। সূত্রের খবর, অভিযুক্ত ‘সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে’ বলে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। একই চিঠি পেয়েছেন যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারও।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর তদন্ত চলছে। নতুন উপাচার্য নিয়োগ থেকে শুরু করে সিসিটিভি বসানোর মতো একাধিক পরিবর্তন এসেছে শিক্ষাঙ্গনে। এবার হুমকি চিঠি পেলেন রেজিস্ট্রার ও যুগ্ম রেজিস্ট্রার। দু’টি পোস্টকার্ডে লেখা চিঠি দু’টির প্রেরক হিসেবে নাম রয়েছে অধ্যাপক রানা রায়ের বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। অশ্রাব্য ভাষায় চিঠিতে গালিগালাজ করা হয়েছে। লেখা হয়েছে,“পুলিশ মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসাচ্ছে। সৌরভ চৌধুরীর গায়ে একটা আঁচড় পড়লে তোমাদের জীবন শেষ করে দেব। রিভলভারের একটি গুলিই যথেষ্ট।” কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওই নামের কোন অধ্যাপক নেই বলেই জানা যাচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...