Wednesday, June 24, 2026

দেবের অসু.স্থতার খবর ভু.য়ো! কী বলছেন অম্বরীশ?

Date:

Share post:

টলিউডের প্রিয় অভিনেতা দেব (Dev ) এখন উত্তরবঙ্গে তাঁর আগামী ছবি ‘ প্রধান ‘(Pradhan ) নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে শুটিং। কিন্তু আচমকাই দুঃসংবাদ। ইনস্টাগ্রামে অভিনেতা দেব নিজের অসুস্থতার খবর জানাতেই টেনশন বাড়তে থাকে ফ্যানেদের। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক খবর। অনেকেই বলতে শুরু করেন ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেতা। এমনকি সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এসবের মধ্যে কতটা সত্যিই ঘটেছে আর কত বেশি করে রটানো হয়েছে তাই নিয়ে অনুরাগীদের মনে দোটানা শুরু হয়। অবশেষে মুখ খুললেন ব্যোমকেশ দেবের বন্ধু ‘অজিত’ রূপী অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)।

‘ প্রধান’ মুক্তি পাবে আগামী ক্রিসমাসে। এই ছবিতে দুবছর পর কামব্যাক করছে ‘ টনিক ‘ জুটি (Paran Bandopadhyay & Dev)। এছাড়া ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সিনেমাতে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) আছেন বলে জানা যাচ্ছে। সেই ছবির শুটিং করতে গোটা টিম আপাতত নর্থ বেঙ্গলে রয়েছে। দেব নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, পোস্ট করে লিখেছিলেন, “প্রথম দিনের শুটিং। এ দিকে জ্বরে আমি কাবু।” পরে জানা যায় তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন। এরপরই একাধিক খবর ছড়িয়ে পড়ে অভিনেতার অসুস্থতা নিয়ে। কিন্তু সে সবই যে রটনা, তা জানালেন দেবের সহ-অভিনেতা। অম্বরীশ জানান, প্রথম দিন দেবের জ্বর ছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে দেব একদম সুস্থ হয়ে গেছে। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। সব একদম ঠিক আছে। তিনি বলেন,
“আমরা নানা ধরনের খবর পাচ্ছি। দেব নাকি খুবই অসু্স্থ। এই সবই ভুয়ো খবর।” পাশাপাশি মিথ্যে খবর রটানো বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...