Tuesday, April 7, 2026

ডুরান্ড ডার্বি জিতেও আবেগে ভাসতে নারাজ বাগান কোচ, জুয়ানের মাথায় এএফসি কাপ

Date:

Share post:

ডুরান্ড জয় দিয়ে মরশুম শুরু মোহনবাগান সুপার জায়েন্টের। রবিবার ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসিকে ১-০ গোলে হারিয়ে ফের ডার্বি জয় বাগানের। যদিও বদলার ডার্বি জিতেও নির্লিপ্ত মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। মরশুমের প্রথম ট্রফি জিতেই স্প্যানিশ কোচের মাথায় এএফসি কাপ।

ম‍্যাচ শেষে জুয়ান বলেন, “১০ জন হয়ে যাওয়ার পরেও যেভাবে মাথা ঠান্ডা রেখে ছেলেরা ম্যাচ বের করেছে, তার জন্য ওদের বাহবা দিতেই হবে। তবে আমাদের কাছে এএফসি কাপের গুরুত্ব বেশি। এই ট্রফি জয় এএফসি কাপে নামার আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।” ডার্বি মিটতেই ফেরান্দোর নজর যে ঘুরে গিয়েছে এএফসি কাপে তা বাগান কোচের কথায় স্পষ্ট। এই মাসেই এএফসি গ্রুপ পর্ব শুরু হচ্ছে। প্রথমে ওড়িশার বিরুদ্ধে খেলতে হবে তাঁদের। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিতে চান ফেরান্দো।

এরপরই ফেরান্দোকে জিজ্ঞাসা করা হয় এই ডার্বি জয় কি আলাদা। এই ডার্বি জয়টাই কি বাগানের কোচ হিসাবে সেরা? এর জবাবে জুয়ান বলেন,” এটা বলা যাবে না। কারণ গোটা প্রতিযোগিতাতেই অনেক কঠিন দলের বিরুদ্ধে খেলেছি আমরা। মুম্বই সিটি, এফসি গোয়া, আজ ইস্টবেঙ্গল কারও বিরুদ্ধেই জেতা সহজ হয়নি। নিজেদের বার বার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। তবে আগেও বলেছি এটা প্রাক মরশুম প্রস্তুতি। খেলোয়াড়েরা চাপের মুখে নিজেদের সেরাটা দিয়েছে। এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।”

ম্যাচের নায়ক দিমিত্রি গোল করেই সতীর্থদের নিয়ে মোহনবাগান গ্যালারির দিকে ছুটে গিয়ে উৎসব করেন। এই বাগান নায়ক বলেন, “আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, তখন আমি কীভাবে উৎসব করব ভেবেই পাচ্ছিলাম না।”

আরও পড়ুন:‘নতুন স্বপ্ন দেখা শুরু লাল-হলুদের’, ডার্বি হারের পর বললেন কুয়াদ্রাত

 

 

 

 

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...