Monday, March 16, 2026

মেট্রোর কাজ চলবে ইএম বাইপাসে! দু’মাস বন্ধ থাকবে একাধিক রাস্তা, কোন রুটে যাতায়াত করবেন?

Date:

Share post:

মেট্রোর কাজের সুবিধার জন্য ইএম বাইপাসের একাংশ দু’মাস বন্ধ রাখা হচ্ছে। এই মর্মে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে মেট্রোকে। শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ-বিমানবন্দর মেট্রো করিডরের ১৬৬ নম্বর ও ১৬৭ নম্বর স্তম্ভের মধ্যে কাজের জন্য ইএম বাইপাসের পশ্চিম প্রান্তে ৬০ দিন পুরো রাস্তা বন্ধ থাকবে। অর্থাৎ রাস্তা বন্ধ করে ওই অংশে মেট্রোর কাজ চলবে।

আরও পড়ুনঃচাঁদে সন্ধে নামছে, কাজ শেষে ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান, আর কী ফেরা হবে না পৃথিবীতে?

আনন্দপুরে বাইপাসের উপর ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ৭৬ মিটার লম্বা একটি ইস্পাতের গার্ডার বসানো হবে। ওই কাজের জন্য ৬০ দিন বাইপাসের একাংশ বন্ধ থাকবে। শনিবার রেল বিকাশ নিগম লিমিটেডের অফিসে কলকাতা পুলিশের ছাড়পত্রের ওই চিঠি পৌঁছেছে। সেখানে বাইপাসের পশ্চিম দিকের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখায় সম্মতি দেওয়া হয়েছে।

ওই রাস্তার পরিবর্তে বাইপাসের উত্তরমুখী গাড়িগুলি পিয়ার নম্বর ১৬৮ পর্যন্ত দক্ষিণ অংশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর পর আবার স্বাভাবিক পথেই গাড়ি চলবে। এ ছাড়া, বাইপাসে দক্ষিণমুখী গাড়িগুলি ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনের নতুন তৈরি রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

রাস্তা বন্ধ থাকাকালীন রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে রুবি ক্রসিং থেকে ভিআইপি বাজার এলাকা পর্যন্ত রাস্তায় গার্ডরেল বসানো হবে, বাড়তি আলো লাগানো হবে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করা হবে বাড়তি কর্মচারীকেও। রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে রেল।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...