Thursday, May 14, 2026

ডার্বির পর আক্রান্ত লাল-হলুদ সমর্থকরা, মুখ‍্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

Date:

Share post:

গতকাল ছিল ডুরান্ড কাপ ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম‍্যাচে ১-০ গোলে জিতে ডুরান্ড চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান। আর এই ম‍্যাচের পরই কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। আর সেই নিয়ে আজ ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ডাকা হয় সাংবাদিক বৈঠক। যেখানে প্রতিটি ডার্বি ম্যাচের শেষে নির্দিষ্ট একটি অঞ্চলে সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন লাল-হলুদ কর্তারা। এছাড়াও সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়, খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এব্যাপারে জানানো হবে। এছাড়াও সাংবাদিক বৈঠকে জানান হয় আহত ইস্টবেঙ্গল সমর্থকদের চিকিৎসার খরচ দেবে ইস্টবেঙ্গল ক্লাব।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “গতকাল ম্যাচ শেষে সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপরে ইট, লাঠি, রড নিয়ে হামলা চালানো হয়। জোর করে ক্লাবের জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। ক্লাবের পতাকার অসম্মান করা হয়। ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মারধর করা হয় সমর্থকদের। ছোঁড়া হয় কাচের বোতল। মহিলা সমর্থকদেরও আক্রমণ করা হয়।”

এরপর তিনি আরও বলেন,” এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইস্টবেঙ্গল। বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে। কাদাপাড়া ও তৎসংলগ্ন অঞ্চলে আক্রান্ত হয়েছেন যাঁরা, তাঁদেরকে বুধবার ও বৃহস্পতিবার ক্লাবে আসার আহ্বান জানানো হয়েছে। তাঁদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে। ”

ইস্টবেঙ্গলের তরফে আরও জানানো হয়, অতীতে ওই অঞ্চলের বিধায়ককে জানানো হয়েছিল। এছাড়াও ডার্বির আগেরদিন পুলিশকেও জানানো হয়েছিল। কিন্তু সেই পরম্পরা এখনও চলছে। ডার্বির পরে আক্রান্ত হচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

আরও পড়ুন:শহরে প্রজ্ঞানন্দ, পছন্দের খাবার থেকে ক্রিকেটার সব নিয়ে অকপট ভারতের তরুণ দাবাড়ু

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...