Saturday, June 6, 2026

ব্ল্যাক লিস্টেড করুন: অসাধু প্রোমোটারের বিরুদ্ধে কড়া হুঁ.শিয়ারি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তৃণমূল জমানায় রাজ্যের রিয়েল এস্টেট (Real Estate) ব্যবসা অনেক গুণ বেড়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্যে বদনাম হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে রিয়েল এস্টেট কনভেনশন, ২০২৩-এর অনুষ্ঠানে অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মমতা।

আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীদের এজেন্সি-হেনস্থা, বাংলার উন্নয়ন নিয়ে অপপ্রচার: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, রিয়েল এস্টেট (Real Estate) ব্যবসায় গত ১২ বছরে অনেক এগিয়ে গিয়েছে বাংলা। কিন্তু কিছু অসাধু প্রোমোটার টাকা নিয়ে ফ্ল্যাট দেন না। তাঁদের ব্ল্যাক লিস্টেড করা কথা বলেন মমতা (Mamata Banerjee)। অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ী, অসাধু প্রোমোটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রিয়েল এস্টেট ব্যবসায়ী সংগঠনকেও পদক্ষেপ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “একটা মানুষ কত কষ্ট করে টাকা রোজগার করে। সেই টাকা নিয়ে কেউ পালিয়ে যাবে, এটা তো হতে পারে না। সেফটি এবং সিকিউরিটির দিকে বাড়তি গুরুত্ব দিতে হবে। ব্ল্যাক লিস্টেড ঠিকাদারদের তালিকাও আপনাদের কাছে পাঠিয়ে দেব। গরিব মানুষের টাকা নিয়ে চলে যাবে, এ সব সহ্য করা যাবে না।” এক্ষেত্রে সরাসরি কলকাতা পুলিশ বা তাঁর সঙ্গেও প্রতারিতরা যোগাযোগ করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 

 

 

 

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...