Saturday, June 6, 2026

হরিদেবপুরে পরিত্যক্ত জমিতে উদ্ধার বো.মা! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

হরিদেবপুর (Haridevpur) থানা এলাকার ঢালি পাড়ায় উদ্ধার তাজা বোমা (Bomb)। সোমবার সকালে ঢালিপাড়ার ঝিল পার থেকে ৪টি বোমা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে‌। এদিকে খবর পেয়েই এলাকায় পৌঁছয় বম্ব স্কোয়াড ও হরিদেবপুর থানার পুলিশ। তারা বোমাগুলি নিষ্ক্রিয় করে।

তবে স্থানীয় সূত্রে খবর, এই ঝিলের গেট সবসময় বন্ধ থাকে। তাই সত্ত্বেও কীভাবে বোমাগুলো ভিতরে এল তা খতিয়ে দেখছে পুলিশ। হরিদেবপুর থানার পুলিশ জানিয়েছে এই বোমাগুলি পরবর্তীতে অন্য কোথাও ব্যবহারের জন্য এই ঝিল পাড়ে রেখে দেয় দুষ্কৃতীরা। মাস চারেক আগে হরিদেবপুরের অটো স্ট্যান্ডে একাধিক বোমা উদ্ধার করা হয়। তবে আচমকা এই বোমা কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

 

 

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...