Wednesday, June 24, 2026

রাত পোহালেই ধূপগুড়ি উপনির্বাচন: প্রস্তুতি সম্পূর্ণ, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

Date:

Share post:

রাত পোহালেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন (Dhupguri By-Election)। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে দুই দফায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে।
• ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
• মোট ভোটারের সংখ্যা ২৬৯৪১৬ জন।
• যার মধ্যে পুরুষ ভোটার ১৩৮০৯০ জন ও মহিলা ভোটার ১৩১৩২৪ জন।
• মোট বুথের সংখ্যা ২৬০টি যার মধ্যে ১৫৫টি বুথে ওয়েবকাস্টিং করা হবে।
• ১১০ টি বুথে সিসিটিভি থাকবে।
• এছাড়াও থাকছে ৪০ জন মাইক্রোকার্ভার।
• পাশাপাশি থাকছে ২৭ টি কুইক রেসপন্স টিম যাতে এক সেকশন অর্থাৎ আটজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।

আরও পড়ুন: দোষীরা কঠোর শা.স্তি পাবে: মৃ.ত ছাত্রের বাবা-মাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর, ভাইয়ের শিক্ষার ভার নিল রাজ্য

রাজ্যের সশস্ত্র পুলিশ ও লাঠি গাড়ি পুলিশ থাকবে ভোটের লাইন ঠিক করার জন্য এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য। সোমবার সন্ধে সাড়ে ছটা থেকে বুথের ১০০ মিটারের মধ্যে জারি হয়ে যাচ্ছে ১৪৪ ধারা যা ভোট শেষ হওয়া পর্যন্ত থাকবে। উপনির্বাচনে (Dhupguri By-Election) মোট প্রার্থী সংখ্যা সাত, যার মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দুইজন। ২৬০ টি বুথের মধ্যে দুটি বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বুথ থাকবে বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। যে সমস্ত জায়গায় এক বা দুইটি বুথ থাকবে সেখানে ন্যূনতম ১ সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং যেখানে তিন ও চারটি বুথ থাকবে সেখানে ন্যূনতম দুই সেকশন অর্থাৎ ১৬ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এখনও পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই জায়গা থেকে নির্বাচন কমিশন আশা করছে, কোনরকম অশান্তি ছাড়াই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন সম্পন্ন করতে তারা সক্ষম হবে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...