Saturday, April 4, 2026

কসবায় ছাত্রের র*হস্যমৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, মুখে কুলুপ স্কুলের

Date:

Share post:

ফের ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্য।এবার ঘটনাস্থল কসবা।অভিযোগ, স্কুলের ৫তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু। প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ দেওয়ার অভিযোগ। রথতলার সিলভার পয়েন্ট হাইস্কুলে ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে নানান প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মেলেনি স্কুলের প্রতিক্রিয়া।যদিও পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, স্কুলের মধ্যেই অত্যাচার সহ্য করতে না পেরে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃতার বাবার অভিযোগ, শুধুমাত্র কান থেকে রক্ত বের হচ্ছিল।হা্ত-পা  হাড় কিছুই ভাঙেনি। তাদের প্রশ্ন, তাহলে কীভাবে উপর থেকে পড়ে মৃত্যু হল।স্কুলের ৫তলায় কী করতে ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল? প্রশ্ন পরিবারের।আপাতত ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ওই ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

 

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...