Tuesday, June 9, 2026

‘ক্ষমতায় আসলে মেরে বাপের নাম ভুলিয়ে দেবো’, উস্কা.নিমূলক মন্তব্য বিজেপি নেতার

Date:

Share post:

প্রকাশ্যে ফের উস্কানিমূলক মন্তব্য বিজেপি নেতার। রাজনৈতিক সভামঞ্চে দাঁড়িয়ে বাঁকুড়া জেলা বিজেপি নেতা বিকাশ ঘোষ তৃণমূল নেতাদের গাছে বেঁধে উত্তম মধ্যম মার দেওয়ার নিদান দিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ওই বিজেপি নেতা তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারধর করে হাসপাতালে ভর্তিরও নিদান দেন।

আরও পড়ুনঃ অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ালো রাজ্য

বিজেপির জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ বলেন, ‘আমরা কিন্তু চুপ করে বসে নেই। যদি কোনও তৃণমূল নেতা হুমকি দেয়, চমকায় তাকে গাছে বেঁধে উত্তম মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করে দেবেন। আমাদের বিধায়করা বসে রয়েছেন, চিকিৎসার জন্য সুপারিশ করে দেবেন। তারপর বাড়িতে পৌঁছে দেব।’

ওই বিজেপি নেতার আরও হুঁশিয়ারি, ‘আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তৃণমূলের বাপের নাম ভুলিয়ে দেব! তখন প্রশাসনও বুঝতে পারবে আর ওই তৃণমূলের চামচাগুলো বুঝতে পারবে।’

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...