Wednesday, May 20, 2026

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু ধূপগুড়ি উপনির্বাচন

Date:

Share post:

মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই সেখানে দুই দফায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুনঃধূপগুড়িতে সঙ্কীর্ণ রাজনীতি করছে বিজেপি, তী.ব্র নিন্দা তৃণমূলের

• ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ।
• মোট ভোটারের সংখ্যা ২৬৯৪১৬ জন।
• যার মধ্যে পুরুষ ভোটার ১৩৮০৯০ জন ও মহিলা ভোটার ১৩১৩২৪ জন।
• মোট বুথের সংখ্যা ২৬০টি যার মধ্যে ১৫৫টি বুথে ওয়েবকাস্টিং করা হবে।
• ১১০ টি বুথে সিসিটিভি রয়েছে।
• এছাড়াও থাকছে ৪০ জন মাইক্রোকার্ভার।
• পাশাপাশি রয়েছে ২৭ টি কুইক রেসপন্স টিম যাতে এক সেকশন অর্থাৎ আটজন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ।

ভোটের লাইন ঠিক করার জন্য এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য রাজ্যের সশস্ত্র পুলিশ ও লাঠি গাড়ি পুলিশ রয়েছে।সোমবার সন্ধে সাড়ে ছটা থেকে বুথের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা । যা ভোট শেষ হওয়া পর্যন্ত থাকবে। উপনির্বাচনে মোট প্রার্থী সংখ্যা সাত, যার মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দুইজন। ২৬০ টি বুথের মধ্যে দুটি বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বুথ থাকবে বলে জানিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। যে সমস্ত জায়গায় এক বা দুইটি বুথ রয়েছে সেখানে ন্যূনতম ১ সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং যেখানে তিন ও চারটি বুথ রয়েছে সেখানে দুই সেকশন অর্থাৎ ১৬ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...