Wednesday, June 24, 2026

অটো করে বাড়ি ফেরার পথে ভয়া.বহ গণধ.র্ষণের শিকার মহিলা, ধৃ.ত ২

Date:

Share post:

সন্ধ্যায় পার্কে হাঁটতে বেরিয়েছিলেন। পৌনে ন’টা নাগাদ বাড়ি ফেরার জন্য অটোতে উঠতেই বিবস্ত্র করে গণধর্ষণের শিকার হলেন মহিলা। রবিবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে গ্রেফতার করেছে ফরিদাবাদ থানার পুলিশ। যদিও পলাতক আরও এক অভিযুক্ত।

আরও পড়ুনঃ নেপালের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জয় পেলেও দলের খেলায় খুলি নন রোহিত

পুলিশ সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ১২-এর টাউন পার্কে হাঁটতে এসেছিলেন এক মহিলা। রাত পৌনে ন’টা নাগাদ তিনি বাড়ি ফেরার জন্য একটি অটোয় ওঠেন।নির্যাতিতা জানান, প্রথমে অটোয় তখন তিনি একাই ছিলেন। কিছুদূর অটো এগোতেই তাতে এসে ওঠেন আরও দুই ব্যক্তি।এরপর ১০০ মিটার অটো এগিয়ে যেতেই অন্য রাস্তা ধরেন অটোচালক। তার পর একটি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে মহিলাকে তিন জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। মহিলার অভিযোগ, তিনি কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন। তার পর এক ব্যক্তির কাছ থেকে ফোন চেয়ে বাড়িতে জানান। তাঁকে দ্রুত নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়। দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষ্ণু এবং সরোজ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এখনও অধরা তৃতীয় অভিযুক্ত। ফরিদাবাদ পুলিশের মুখপাত্র সুবে সিংহ বলেন, ‘‘বিষ্ণু এবং সরোজ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষ্ণু আদতে আগরার লোক কিন্তু তিনি ফরিদাবাদের সঞ্জয় এনক্লেভে বর্তমানে থাকতেন। অন্য দিকে, সরোজ ফরিদাবাদেরই পার্বতীয়া কলোনির বাসিন্দা।’’ ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...