Saturday, April 4, 2026

রাশিয়াতে পুতিন-কিম বৈঠক! আমেরিকার দাবি ঘিরে জল্পনা

Date:

Share post:

আমেরিকার(America) সঙ্গে স্নায়ুর যুদ্ধ লেগেই রয়েছে উত্তর কোরিয়ার(North Korea) শাসক কিম জন উনের(Kim Jon Un)। এরইমাঝে এবার আমেরিকাকে চাপে ফেলে রাশিয়ার(Russia) সঙ্গে হাত মেলাতে শুরু করেছে উত্তর কোরিয়া! সম্প্রতি, শোনা গিয়েছিল কিমের দেশের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় যেতে পারে মস্কো। এরপরই আমেরিকার তরফে দাবি করা হল, আগামী মাসে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন কিম।

নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক দাবি করেছেন, রুশ শহর ভ্লাদিওভোস্তকে সেপ্টেম্বরেই এই বৈঠক হতে চলেছে। এদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার এক সংবাদ সংস্থা দাবি করেছে, কিমের দেশের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় উদ্যোগী রুশ প্রশাসন। এমনকী শুধু উত্তর কোরিয়াই নয় এই মহড়ায় চিনের যোগদানও চাইছে রাশিয়া বলে খবর। উল্লেখ্য, গত মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তাঁর সফর চলাকালীন রাশিয়ার জন্য উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ কেনার বিষয়ে আলোচনা করেছিলেন। ফলে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের যে মজবুত সম্পর্ক রয়েছে তা আরও দৃঢ় হচ্ছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকার। এমনিতেই ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে সংঘাত আরও তীব্র হয়েছে আমেরিকার। এর মধ্যে যদি সত্যিই কিম সেদেশে যান, তাহলে চাঞ্চল্য যে আরও বাড়বে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...