Thursday, June 25, 2026

বিশ্বকাপের জন‍্য অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের

Date:

Share post:

আগামি অক্টোবর মাসে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। আর এরই মধ‍্যে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের হাতে আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টের গোল্ডেন টিকিট এদিন তুলে দেওয়া হল বোর্ডের পক্ষ থেকে। সেই ছবি এদিন পোস্ট করা হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। অমিতাভ বচ্চন একজন কিংবদন্তী অভিনেতা হলেও ক্রিকেট খেলা দেখতেও যথেষ্ট ভালোবাসেন।

এদিন বিসিসিআই-এর পক্ষ থেকে ছবি টুইট করে  ক্যাপশনে লেখা হয়েছে, “আমাদের গোল্ডেন আইকনের জন্য গোল্ডেন টিকিট। বিসিসিআই সচিব জয় শাহ আমাদের এই গোল্ডেন টিকিট শতাব্দীর সুপারস্টার শ্রী অমিতাভ বচ্চনের হাতে তুলে দিচ্ছেন। উনি একজন কিংবদন্তী অভিনেতা হওয়ার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতিও যথেষ্ট উৎসাহী। টিম ইন্ডিয়ার জন্য অমিতাভ বচ্চনের এই সাপোর্ট আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। উনি যে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসবেন, সেটা ভেবেই আমরা যথেষ্ট রোমাঞ্চিত হচ্ছি।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিসিআই। সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও ভারতের বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়নি সঞ্জু স্যামসকে। এশিয়া কাপের দল ঘোষণার সময় অজিত আগারকার জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে খুব বেশি বদল হবে না। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ছিল। বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। সেখান থেকেই বাদ পড়লেন সঞ্জু। বাদ গেছেন তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণাও।

আরও পড়ুন:বিশ্বকাপের দলে রাহুল-ঈশান, প্রথম একাদশে জায়গা হবে কার? মুখ খুললেন রোহিত

 

 

 

 

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...