Sunday, June 21, 2026

বিশ্বকাপের দলে রাহুল-ঈশান, প্রথম একাদশে জায়গা হবে কার? মুখ খুললেন রোহিত

Date:

Share post:

আজকেই ঘোষণা হয়েছে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের দল। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কে এল রাহুলকে রেখেই দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে রয়েছেন ঈশান কিষাণও। চোট সারিয়ে সুস্থ হয়ে এশিয়া কাপের দলে ফিরলেও প্রথম দুই ম‍্যাচে ছিলেন না রাহুল। তাঁর বদলে সুযোগ পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত খেলে দলকে ভরসা দেন ঈশান কিষাণ। এখন প্রশ্ন হচ্ছে দুই ক্রিকেটারই জায়গা পেয়েছে বিশ্বকাপের দলে। তবে বিশ্বকাপে প্রথম একাদশে জায়গা হবে কার? সুস্থ হয়ে ফেরা রাহুলের? না কি ছন্দে থাকা ঈশানের? আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের দল ঘোষণা করে এই প্রশ্নের জবাব দিলেন তিনি।

এদিন রোহিত বলেন,” কে খেলবে সেটা নির্ভর করবে আমরা কাদের বিরুদ্ধে খেলছি, কোন পরিস্থিতিতে খেলছি, এই সব বিষয়ের উপর। যে ম্যাচে যাকে দলে নিলে আমাদের বেশি সুবিধা হবে তাকেই খেলাব। একদিনের ক্রিকেটে রাহুলের রেকর্ড খুব ভাল। আবার ঈশান পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছে। পরিণত মানসিকতা দেখিয়েছে। হয়তো দু’জনকেই একসঙ্গে খেলিয়ে দিলাম। সব কিছুই সম্ভব।”

এদিকে রাহুল সুস্থ বলে জানালেন আগারকার। এশিয়া কাপের দলে থাকলেও প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি রাহুল। জানা যাচ্ছে, এশিয়া কাপের সুপার ফোরে ফিরতে পারেন তিনি। রাহুলের উন্নতিতে খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার। এই নিয়ে দল ঘোষণা করার পরে তিনি বলেন, “রাহুল এখন পুরো সুস্থ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দুটো ম্যাচ খেলেছে। ৩০-৩৫ ওভার ব্যাট করেছে। ম্যাচে খেলার জন্য ও পুরোপুরি তৈরি।”

আরও পড়ুন:ভারতে বিশ্বকাপ খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ডি’কক

 

 

 

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...