Sunday, June 21, 2026

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

Date:

Share post:

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি দুটি গোল করেন দাইচি কামাডা ও জুনয়া ইতো। রবিবার সকালে তিউনিশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স জাপানের(Japan)। দাপুটে ম্যাচ জিতে নকআউটের দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন দাইচি কামাডারা।

চলতি বিশ্বকাপে এশিয়ার অন্যতম আশা জাপান। স্কোর লাইন বলছে তিউনিশিয়ার বিরুদ্ধে জাপান কতটা আক্রমণাত্মক ফুটবল খেলল। প্রথমার্ধে দাইচি কামাদা বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে আয়াসে উয়েদা বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জাপানিদের আক্রমণের তেজ আরও বাড়ল। ৬৯ মিনিটে ইটোর পা থেকে এল তৃতীয় গোল। ৮৪ মিনিটে এল উইডার দ্বিতীয় গোলটি।

এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ জাপানের পয়েন্ট ৪। জাপান ও নেদারল্যান্ডস সমান পয়েন্ট ও গোল ব্যবধানে রয়েছে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সমান পয়েন্ট হলে প্রথমে মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনা করা হবে। জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচ ড্র হওয়ায় গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ডাচদের রুখে দেওয়ার পর তিউনিশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়, জাপানকে নিয়ে এশিয়ার আশা বাড়ছে।

 

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...