Sunday, June 21, 2026

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

Date:

Share post:

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ দল থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করবেন বলে সূত্রের খবর। এদিনই তাঁরা একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে পারেন। এমনকী সাক্ষাৎ করার সম্ভাবনা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও। এই পরিস্থিতিতে এরপরে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবসেনার হাতে থাকবে মোটে ২ লোকসভার সাংসদ।  এই পরিস্থিতিতে বিক্ষুব্ধদের নিশানা করেন উদ্ধব ঠাকরে। দলে ৬ সাংসদ বিরোধী শিবিরে ঝুঁকে পড়ায় শিবসৈনিক ও ভোটারদের কাছে ক্ষমাও চেয়েছেন Shiv Sena UBT-র সুপ্রিমো।

২০২২ প্রথমবার ভাঙে বালাসাহেব ঠাকরের তৈরি শিবসেনা। তৈরি হয় শিবসেনা ও শিবসেনা (ইউবিটি)।শিবসেনার নেতৃত্বে একনাথ শিন্ডে (Eknath Shinde) আর শিবসেনা (ইউবিটি)-র নেতৃত্বে বালাসাহেব-পুত্র উদ্ধব ঠাকরে। ফের ভাঙন উদ্ধব শিবিরে। তাঁকে ছেড়ে শিন্ডের দলে নাম লেখাতে চাইছেন ৬ বিদ্রোহী শিবসেনা সাংসদ। তালিকায় রয়েছেন- সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, ওমরাজ নিম্বলকর, ভাউসাহেব ওয়াকচুরে ও নাগেশ পাটিল। ইতিমধ্যেই দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) সঙ্গে দেখা করেন তাঁরা। আগেই দেখা করেন একনাথ শিন্ডে ও তাঁর ছেলে শ্রীকান্তের সঙ্গে। এদিন দল থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করবেন ৬ বিক্ষুব্ধ সাংসদ। সেখানেই ওম বিড়লার সঙ্গে তাঁদের সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করবেন বলে সূত্রের খবর। বৈঠকেই তাঁরা জানাবেন, কেন কেন উদ্ধব ঠাকরের শিবসেনা ছেড়ে শিন্ডে শিবিরে নাম লেখাচ্ছেন।

এদিকে এই পরিস্থিতিতে দলের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভাষণ দেন উদ্ধব ঠাকরে। সেখানে তিনি আবেগঘন হয়ে পড়েন। বলেন, “আমি ক্ষমা চাইছি কারণ শিবসৈনিকরা আবেগপ্রবণ ও ক্ষুব্ধ।” দলের ৬ সাংসদ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিরোধী শিবসেনা শিবিরের দিকে ঝুঁকে পড়ায় তিনি শিবসৈনিক ও ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন। দেওয়ার সময় ঠাকরে বলেন, কর্মীরা যদি তাঁর নেতৃত্বের উপর আর আস্থা না রাখেন, তবে তিনি দলের সভাপতির পদ ছাড়তে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, দলটিকে তথাকথিত “চোর”-দের হাতে তুলে দেবেন না। এমন কারও হাতেই নেতৃত্ব অর্পণ করবেন যাঁকে তিনি বিশ্বাস করেন।

শিবসেনা (ইউবিটি)-রওই ৬ সাংসদ আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁদের দল হয়তো কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। এই প্রসঙ্গে বিক্ষুব্ধদের নিশানা করে উদ্ধব বলেন, “৩০ বছর ধরে জোটসঙ্গী হওয়া সত্ত্বেও আমরা যখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিশিনি, তখন কংগ্রেসের সঙ্গে কীভাবে মিশব? বরং আমার আশঙ্কা হচ্ছে, মহারাষ্ট্র বিজেপি হয়তো শিন্ডে সেনার সঙ্গে মিশে যেতে পারে।” এখন সবার নজর বিক্ষুব্ধদের সাংবাদিক বৈঠকের দিকে।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...