Wednesday, June 24, 2026

যোগী রাজ্যে ধ*র্ষক পুলিশ, তরুণীকে তিনদিন ধরে গণধ*র্ষণ!

Date:

Share post:

কথায় কথায় ‘বেটি বাঁচাও’-এর বুলি ফোটে যাঁদের মুখে এবার সেই রাজ্যে রক্ষকই ভক্ষক। থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতেই নির্যাতনের শিকার হতে হল তরুণীকে। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে এক এসআই (ASI)এবং তাঁর সঙ্গীদের হাতে গণধর্ষণের শিকার হলেন পলবলের (Palbal)বাসিন্দা। মারাত্মক এই ঘটনা দেড় মাস আগে ঘটলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর তাতেই শিউরে উঠেছেন সকলে। এই হল বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তার হাল।

নির্যাতিতার অভিযোগ গত ২৭ জুলাই তিনি থানায় অভিযোগ করতে গেছিলেন। তখন সেখানে ছিলেন এসআই শিবচরণ (ASI Shivcharan)। তিনি অভিযোগ তো নেননি বরং উল্টে ওই তরুণীকে থানার কাছের এক ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এমনকী ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়। এর পর পলবলের বাসিন্দা শান্তি নামের এক মহিলার বাড়িতে নির্যাতিতাকে তিন দিন আটকে রাখা হয়। বিক্রি করে দেওয়া বীজেন্দ্র নামের এক ব্যক্তিকে। তিনি ASI-এর উপস্থিতিতেই ধর্ষণ করেন বলে অভিযোগ। কোনওভাবে এক অভিযুক্তের ফোন ব্যবহার করে পুলিশে খবর দিতে সক্ষম হন তরুণী। রবিবার হাসানপুরে এসআই শিবচরণ-সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ (Haryana police)।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...