Saturday, April 4, 2026

G-20 শীর্ষ সম্মেলন: রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

G-20 শীর্ষ সম্মেলনেই আগে দেশের রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) একটি নৈশভোজের আয়োজন করছেন। সেই নৈশভোজে (Dinner) আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, সেই আমন্ত্রণ গ্রহণ করে ৯ সেপ্টেম্বর ওই নৈশভোজে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হতে পারে মমতার।

G-20 শীর্ষ সম্মেলনেই আগে দেশের রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করছেন। সেই আমন্ত্রণ পত্র নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ, সেখানে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা আছে। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। তবে, রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

আরও পড়ুন: এবার মোদির ইন্দোনেশিয়া সফরেও সরকারি নোটে ‘ইন্ডিয়া’ বদলে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’

৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee)। ১০ সেপ্টেম্বর ফের কলকাতায় ফিরবেন। এর পরেই তাঁর বিদেশ সফর। স্পেন এবং দুবাই যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর নয়াদিল্লিতে পৌঁছে I.N.D.I.A. জোটের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করবেন। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে ‘ইন্ডিয়া’র নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠক। সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারেন মমতা।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...