Monday, April 6, 2026

টেট পাশের নম্বর নিয়ে বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়

Date:

Share post:

টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়।তার রায়ের ওপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এমনটাই জানিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। গত বছর ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত নির্দেশ দেন। নির্দেশে তিনি বলেছিলেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে। একইসঙ্গে এই প্রার্থীদের ২০২২-র ইন্টারভিউয়ে বসার সুযোগ দিতে হবে।

মামলাকারীদের দাবি ছিল, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। সেই সব চাকরিপ্রার্থীরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭ শতাংশকে ৫৫ শতাংশ নম্বর হিসাবে গণ্য করতে হবে। ৫৫ শতাংশ নম্বর পেলেই ওই প্রার্থীরা টেট উত্তীর্ণ হিসেবে মান্যতা পাবেন।

উল্লেখ্য, সংরক্ষিত আসন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানায় চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যায় এই মামলা। কিন্তু দুই বিচারপতির মতানৈক্যের কারণে তখন এই মামলার সুরাহা হয়নি। তখন এই মামলা বিচারপতি সুব্রত ভট্টাচার্যের একক বেঞ্চে যায়। এদিন সেই মামলায় বড় নির্দেশ দিল একক বেঞ্চ। এরপর প্রার্থীদের ইন্টারভিউয়ে বসার ক্ষেত্রে কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে ১১ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি’ ফাঁস করার কথা বলে সিবিআই। পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এমন দুর্নীতি দ্রুত প্রকাশ্যে আনা উচিত। ভরা এজলাসে তিনি বলেন, ‘আর ক’দিন পর তো চলেই যাব। তবে যাওয়ার আগে আমি কিছু করে যেতে চাই। বিপ্লব দীর্ঘজীবী হোক… দেরি করে এজলাসে আসার জন্য অনেকেই আমার উপর ক্ষুব্ধ। কিন্তু আমি সময়ে চেষ্টা করছি এজলাসে আসার জন্য’।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...