Wednesday, June 3, 2026

আত্মপ্রেমী মোদির মুখে আমি আর আমি: প্রধানমন্ত্রীকে ‘প্রচারমন্ত্রী’ তোপ তৃণমূলের

Date:

Share post:

“আত্মপ্রেমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) মুখে শুধু আমি আর আমি। এছাড়া আর কোনও বুলি নেই।” সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রধানমন্ত্রীর(Prime Minister) নিজের গুনগান গাওয়ার বহর দেখে তাঁকে এই ভাষাতেই আক্রমণ শানালো তৃণমূল(TMC)। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রচারমন্ত্রী বলেও তোপ দাগা হল ঘাসফুল শিবিরের তরফে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “২০১৪ সালে কেউই জানতেন না মোদিকে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে। পরের দশ বছরে তাঁরা দেখতে পাচ্ছেন সর্বত্রই কমবেশি মোদি রয়েছে। সে চন্দ্রযান মিশন হোক কিংবা আমার সাম্প্রতিক আমেরিকা সফরে। এখন তাঁরা আমাকে ভাল করেই চেনেন। আমার সন্দেহ নেই মানুষ সঠিক নির্বাচনই করবেন।” এহেন বক্তব্যের পর তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে মোদিকে কটাক্ষ করে লেখা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় বিনোদন হল আত্মমগ্নতা, নিজের উন্নয়ন ও স্ব-চাটুকারিতা। আমরা বিভ্রান্ত, তিনি প্রধানমন্ত্রী না প্রচারমন্ত্রী?” এর পাশাপাশি সিনেমার পোস্টারের ধাঁচে একটি ছবিও পোস্ট করা হয় তৃণমূলের তরফে। যেখানে সিনেমার নামের জায়গায় লেখা, “I, ME, MYSELF” যেখানে সিনেমার প্রাপ্ত পুরস্কারের তালিকায় রয়েছে, ‘সেরা জুমলা পুরস্কার’, ‘সেরা পিআর পুরস্কার’ এবং ‘সেরা মিথ্যাচারিতার পুরস্কার’।

তাৎপর্যপূর্ণ ভাবে, দেশের নাম সরকারিভাবে ভারত করা হবে বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র(President of India) পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’(President of Bharat)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসরে নেমেছে ইন্ডিয়া জোটও। এই প্রেক্ষাপটে সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর পরপর সাক্ষাৎকার আসলে মোদি ব্র্যান্ডের প্রচার বলেই মনে করছেন অনেকে।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...