Tuesday, June 23, 2026

প্রতা.রণার ফাঁদে শ্রীলেখা, খোয়ালেন লক্ষাধিক টাকা

Date:

Share post:

দিন দিন বাড়ছে জালিয়াতির ঘটনা। রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। এবার প্রতারণার শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Srilekha Mitra)। খোয়ালেন লক্ষ লক্ষ টাকা।সোশ্যাল মিডিয়া পেজে নিজেই জানালেন সে কথা। তিনি লেখেন, অচেনা নম্বর থেকে অভিনেত্রীর ফোনে একটি মেসেজ আসে। প্রাথমিক ভাবে সেটিকে বিদ্যুতের বিল সংক্রান্ত মেসেজ বলেই মনে করেছিলেন শ্রীলেখা (Srilekha Mitra)। সেখানে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এখানেই যত কাণ্ড। অ্যাপ ডাউনলোড হতেই মুহূর্তে ভ্যানিশ টাকা! অভিনেত্রীর কথায় “নিজেকে চালাক নয়, ইন্টেলিজেন্ট ভাবতাম, এই ঘটনার পর থেকে তাও আর ভাবব না।”

নিজের বোকামির জন্যই এই ধরনের প্রতারণার শিকার হলেন, ফেসবুকে এমনটাই লিখেছেন শ্রীলেখা। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) অভিযোগ জানানোর পাশাপাশি সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেছেন। তদন্তে নেমেছে পুলিশ। অসুস্থ শ্রীলেখা এই ঘটনায় কিছুটা হলেও বিচলিত। তবু তার মাঝেই সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...