Sunday, June 14, 2026

পাকিস্তান থেকে সরেছে এশিয়া কাপ, জয় শাহ’র কাছে মোটা টাকা ক্ষতিপূরণ চাইল PCB : সূত্র

Date:

Share post:

চলছে এশিয়া কাপ। এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। পাকিস্তান আয়োজক হলেও এশিয়া কাপের বেশিরভাগ ম‍্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় পাকিস্তান এবং শ্রীলঙ্কায় মিলিয়ে হচ্ছে এশিয়া কাপের ম‍্যাচ। দুই সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে বেশিরভাগ ম‍্যাচই হচ্ছে লঙ্কায়। আর এই ম‍্যাচ সরে যাওয়ার কারণেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ’র কাছে মোটা টাকা ক্ষতিপূরণ চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। ম্যাচ সরানোর সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। তাই তাঁর কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি।

এই নিয়ে পিসিবি আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, জয় শাহকে চিঠি দিয়েছেন পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ। ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি আশরফ প্রশ্ন করেছেন, শেষ মুহূর্তে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে কারা দায়ী? পাকিস্তানের অভিযোগ, তাদের না জানিয়েই ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়েছিল। বোর্ডের ওই আধিকারিক আরও জানিয়েছেন, চিঠিতে আশরফ লিখেছেন, বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের মাঠ বদল করার কথা ভাবা হয়েছিল। কিন্তু ভারতের আপত্তিতে তা করা যায়নি।

আশরফের দাবি, গত ৫ সেপ্টেম্বর একটি বৈঠকে ঠিক হয় যে ম্যাচ কলম্বো থেকে ম‍্যাচ সরে যাবে। কিন্তু শেষ মুহূর্তে সব বদলে যায়। নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাচ কলম্বোতেই হবে। পাকিস্তানকে সেই বৈঠকের কথা জানানো হয়নি বলে অভিযোগ।  সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

 

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...