Friday, April 3, 2026

লোকসভার আগে Acid-test, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা শুক্রবার

Date:

Share post:

শুক্রবারই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (By election) ফল ঘোষণা। আর কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। সেই কারণে উপনির্বাচন (By election) হলেও, একে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। উত্তরবঙ্গের রাজনীতির নিরিখেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে। হারের আশঙ্কায় ইতিমধ্যেই গণনায় কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছে BJP।

যদিও ভোট পর্বের মতোই গণনা পর্বেও কোনও রকম অশান্তির ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
• বৃহস্পতিবার থেকেই গণনা কেন্দ্রের ২০০মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
• গণনা কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

ভোট গণনা শুরু হবে সকাল আটটায়। প্রথম পর্যায়ে রাজ্যের সশস্ত্র পুলিশ, দ্বিতীয় পর্যায়ে থাকবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ও তৃতীয় স্তরে থাকবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ওপেন ছাড়া আর কোনও কিছু নিয়েই প্রবেশ করা যাবে না। ২টি হলে গণনা করা হবে। ২৮টি টেবিল, ৯টি রাউন্ড গণনা করা হবে। ধূপগুড়িতে ভোটদানের চূড়ান্ত হারও এদিন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত ওই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৮.১৯%।

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...