Friday, April 3, 2026

INDIA জোটের শরিক কংগ্রেস শাসিত হিমাচলকে আর্থিক সাহায্য মমতার সরকারের

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। প্রাকৃতিক বিপর্যয়ের রোষে ভয়ঙ্কর পরিস্থিতি কংগ্রেস শাসিত এই রাজ্যের। প্রাকৃতির রোষানলের সঙ্গে। মোকাবিলা করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হিমাচল। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দাবি, পর্যটকদের জন্য হিমাচল প্রদেশ এখন নিরাপদ। তারই মাঝে প্রাকৃতিক দুর্যোগ বিধ্বস্ত হিমাচল প্রদেশের সরকারকে বিপর্যয় মোকাবিলার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্য দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাহায্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী আসলে INDIA জোট ঐক্যকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, মোদি বিরোধী এই জোটের অন্যতম শরিক কংগ্রেস।

কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন সনিয়া গান্ধী। সংসদের বিশেষ অধিবেশনে বিরোধীরা কী কী বিষয়ে আলোচনা চাইছে, তা তিনি চিঠিতে তুলে ধরেছেন। সেখানেও বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক বিপর্যয়ের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছেন সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, এর আগে হিমাচলের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা বীরভদ্র সিংও প্রধানমন্ত্রীর কাছে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত হিমাচলকে আগের জায়গায় ফিরিয়ে আনার আর্জি জানান। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যাতে এই বিপর্যয়ের পর হিমাচলকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য হিসেবে ঘোষণা করে, তার আর্জি জানান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্য ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ।

 

 

 

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...