Wednesday, June 24, 2026

স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে অ.শান্তি! কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও TMCP-র

Date:

Share post:

উপাচার্যকে (Vice Chancellor) স্মারকলিপি (Deputation) জমা দিতে গেলে বিপত্তি। যার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যকে ঘেরাও করল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি জমা দিতে যায় দিতে যান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ৷ এরপর আচমকাই দলীয় পতাকা বাইরে রেখে আসার কথা উপাচার্য জানান বলে অভিযোগ তোলেন পড়ুয়ারা। তারপরই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে উপাচার্যকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানিয়েছেন, এদিন উপাচার্যের ঘরে গেলে উনি আমাদের পতাকা নামিয়ে দিতে বলেন। যে স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম, তা দুমড়ে মুচড়ে দেন। এরপর আমরা পাল্টা উপাচার্যের হাত থেকে স্মারকলিপি নিয়ে মোড়া অংশটা খুলি দিই। পতাকা নিয়ে স্লোগান দিই কারণ আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি। এটা আমাদের গর্ব। উনি কি বললেন তাতে তৃণমূল ছাত্র পরিষদের কিছু যায় আসে না।

তবে এদিনের গণ্ডগোলের জেরে বেশ কিছুক্ষণ তাঁরা উপাচার্যকে ঘেরাও করে রাখেন। বেশ কিছু সময় পর সেই ঘেরাও তুলে নেওয়া হয়।

 

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...