Tuesday, March 24, 2026

ছাত্রমৃত্যুর জের, অনির্দিষ্টকালের জন্য কসবার সিলভার পয়েন্ট স্কুল বন্ধ করল কর্তৃপক্ষ

Date:

Share post:

স্কুলের পাঁচতলা ছাদ থেকে পড়ে দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুর পর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কসবার সিলভার পয়েন্ট স্কুল। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে নোটিশ ঝোলানো হয়। তদন্তে সহযোগিতার জন্যই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষের দাবি। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের নিরাপত্তাই তাঁদের কাছে অগ্রাধিকার পাবে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া অবধি স্কুল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকালে পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে গিয়ে অভিভাবকেরা দেখেন, মেইন গেটে একটি নোটিশ ঝোলানো আছে। এই নোটিশে প্রিন্সিপালের স্বাক্ষর। ছাত্রমৃত্যুর ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করে ওই নোটিশে বলা হয়েছে, জল্পনার ভিত্তিতে স্কুলকে নেতিবাচক ভাবে দেখানো হচ্ছে। একটি পরিবার হিসাবে সোমবারের ঘটনায় যে তাঁরা শোকগ্রস্ত, সে কথাও জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল বন্ধের এই সিদ্ধান্ত অভিভাবকরা ভালোভাবে নিচ্ছে না। শিক্ষাবর্ষের মাঝপথে তাঁরা ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করাতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর, সিলভার পয়েন্ট স্কুলের দশম শ্রেণির পড়ুয়া শেখ সানের মৃত্যু হয়। এই ঘটনায় প্রধান শিক্ষিকা-সহ ৩ জনের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। স্কুলের ভিতরে পুলিশ পিকেট বসানো ছাড়াও, একাধিক শিক্ষিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কসবা থানার পুলিশ।

 

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...