Wednesday, June 24, 2026

দেশের নাম বদলে কেন্দ্রের খরচ ১৪ হাজার কোটি, অনুমান অর্থনীতিবিদদের

Date:

Share post:

দেশের নাম ‘ইন্ডিয়া'(India) বদলে রাখা হতে পারে শুধুই ‘ভারত'(Bharat)। দেশব্যাপি এই জল্পনা বর্তমানে তুঙ্গে উঠেছে। তবে নাম বদলালেই তো আর হল না, এর পিছনে খরচের ধাক্কাও কম নয়। এই অবস্থার মাঝেই এবার উঠে এল এক গুরুত্বপূর্ণ তথ্য। দেশের নাম বদলালে কেন্দ্রের(Central) কোষাগার থেকে কত খরচ হতে পারে তার একটা আভাস দিলেন অর্থনীতিবিদরা(Economy)। বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়া শুধুই ভারত হলে কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হতে পারে অন্তত ১৪ হাজার কোটি টাকা।

দেশের নাম বদল নিয়ে চর্চা শুরু হতেই একটি হিসেব প্রকাশ্যে এনেছেন ভ্লগার ড্যারেন অলিভিয়ের। ২০১৮ সালে ঔপনিবেশিকতা থেকে বেরনোর জন্য আফ্রিকান রাষ্ট্র সোয়াজিল্যান্ড নিজেদের নাম পালটে রাখে এসয়াতিনি। এই নাম বদলের সময়ে যে মডেল অনুযায়ী কাজ করেছিলেন তিনি, সেই অনুযায়ীই ভারতের নামবদলের খরচের হিসাব দিয়েছেন অলিভিয়ের। তাঁর তত্ত্ব অনুযায়ী, একটি ব্র্যান্ডের গড় মার্কেটিং তার লভ্যাংশের ৬ শতাংশ। এহেন পরিস্থিতিতে সেই ব্র্যান্ড যদি নতুন করে নিজের পরিচয় গড়ে তুলতে চায়, তাহলে এই খরচের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ১০ শতাংশ। এই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসের শেষে ইন্ডিয়ার লাভের পরিমাণ ছিল ২৩.৮৪ লক্ষ কোটি। তাই এহেন পরিস্থিতিতে যদি দেশের নাম বদল করা হয় তাহলে দেশের মার্কেটিং খরচ হবে ১৪ হাজার ৩৪ কোটি টাকা। অর্থাৎ নাম বদলটাই বিষয় নয়, এর পিছনে খরচের ধাক্কাটাও ব্যাপক। কারণ আন্তর্জাতিক মহলে ভারতের পরিবর্তে দেশের নাম ইন্ডিয়া হিসেবেই বেশি পরিচিত।

প্রসঙ্গত, জি২০ শীর্ষবৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র মঙ্গলবার প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে সেই পত্রে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এরপরই এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা দানা বেঁধেছে। যদিও সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...