Friday, June 26, 2026

‘কুইন ‘-এর ভোলবদল, সুযোগ বুঝে শাহরুখ বন্দনায় কঙ্গনা!

Date:

Share post:

‘জওয়ান ‘(Jawan )বদলে দিয়েছে ভারতীয় ছবির পরিচিতি। দেশ জুড়ে ৫৭ বছরের রাজার বন্দনা। পাঠান শেষের আসন আজও অটল জওয়ানের। ছোট থেকে বুড়ো সকলেই সদর্পে বলছেন, এস আর কে মানেই ‘জিন্দা বান্দা ‘। গতকাল মুক্তি পেয়েছে জওয়ান। তার আগের দিন মধ্যরাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় হলের বাইরে ভিড়। কোথাও রাত ২টোর শো, কোনও শহরে শো শুরু হয়েছে ভোর ৫টা থেকে। সময় যা-ই হোক না কেন, ভারতের প্রায় প্রতিটি জায়গাতেই চিত্রটা একই। তাই এবার বলিউড বাদশার কাছে মাথা নত করলেন কঙ্গনা রানাওয়াত। ‘জওয়ান’ দেখে অভিনেত্রী বললেন ‘শাহরুখ সিনেমার ভগবান’।

শাহরুখ খানের সাফল্য নিয়ে কারোর মনে দ্বিতীয় কোন প্রশ্ন নেই। কিন্তু যে কঙ্গনার নিশানায় বারবার পড়তে হয়েছে বলিউডের তাবড় তারকাদের। এ বার সেই কঙ্গনার গলায় উল্টো সুর? সিনেমা দেখে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউডের কুইন লেখেন ‘‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয়, তাঁদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’’

পাঠানকে টপকে প্রথম দিনে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান। আর কোন কোন রেকর্ড শাহরুখ নিজের নামে করেন এখন সেটাই দেখার।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...