Friday, June 26, 2026

জি২০ সম্মেলনের আগে মুখোমুখি মোদি-হাসিনা! কী কী বিষয়ে আলোচনা হল দুই রাষ্ট্রপ্রধানের?

Date:

Share post:

শনিবারই জি২০ সম্মেলন(G20 Summit) ভারতে। ইতিমধ্যে, শুক্রবারই দিল্লিতে এসে পৌঁছেছেন একাধিক দেশের হেভিওয়েটরা। শুক্রবার এমন আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) সঙ্গে বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন বিকেলে নয়াদিল্লিতে নিজের বাসভবনে হাসিনার সঙ্গে বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু’দেশের একাধিক শীর্ষ আধিকারিকরা।

তবে এদিন মোদি এবং হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারত বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে এদিন দু’জনকেই হাসিমুখে দেখা গিয়েছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আসার পর তাঁকে নিজেই বিমানবন্দরে স্বাগত জানান যান নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকের ঠিক পর পরই প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।”

তব সংশ্লিষ্ট মহলের মতে, ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে এদিন ৩ টি বিষয়ে মউ স্বাক্ষর হয়। তবে এদিন শুধু হাসিনা-ই নন মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গেও বৈঠক করেন মোদি।

আরও পড়ুন- বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন! স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে জল নিয়ে আসা ডিএমকে রাতারাতি বদলি

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...