Saturday, June 27, 2026

ফের উ.ত্তপ্ত মণিপুর! নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের গু.লির ল.ড়াই, মৃ.ত ২

Date:

Share post:

ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। ফের গুলির লড়াই। জানা গিয়েছে স্থানীয় মানুষজনের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ২ সাধারণ নাগরিক। আহত প্রায় ৬০ জনেরও বেশি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ টেংনোপল জেলার পাল্লেল এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনীর। সংবদমাধ্য়মের খবর, পাল্লের কাছে এলকার মহিলারা রাস্তা অবরোধ করে। তাদের সরাতে গিয়েই সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, ব়্যাফ, মণিপুর পুলিশ ও অসম রাইফেলসের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুকি ও মেতেই দুই সম্প্রদায়ের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের থেকে হাতিয়ার জমা নেওয়ার প্রক্রিয়াও চলছে। শুক্রবার দুপুর বারোটার পর এলাকায় কার্ফু জারি করা হয়েছে। ওই গন্ডগোলের জন্য এখন কুকি ও মেইতিরা একে অন্যকে দোষ দিচ্ছে। তবে সন্ত্রাসদমন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে মেইরা পাইবির মতো সংগঠনগুলি। সাধারণ মানুষ বা ‘ভূমিপুত্র’রা নিজ নিজ সম্প্রদায়ের জঙ্গিদের আড়াল করছে। সবমিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোরাল।

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...