Saturday, June 27, 2026

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

Date:

Share post:

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মতো তৈরি হয়েছে কমিটি। এক মাসের মধ্যে শহরের পাঁচতলার বেশি উঁচু নির্মীয়মাণ বহুতল ও বাণিজ্যিক ভবনগুলি সরেজমিনে পরিদর্শন করবে বিশেষজ্ঞদের টিম। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া উচ্চ পর্যায়ের কমিটির কাছে যৌথ টিমের রিপোর্ট জমা করা হবে। এই পরিস্থিতিতে পুলিশের অনুরোধে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫ জনের বিশেষজ্ঞ দল। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে বিশেষজ্ঞরা তারাতলায় গেলেও উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ না হওয়া সেভাবে কাজ শুরু করতে পারেননি তাঁরা।

তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনার জেরে বৃহস্পতিবারই চারসপ্তাহ কলকাতা পুর এলাকা ছাড়াও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই সময়ের মধ্যে সমস্ত অনুমোদিত নকশা এবং নির্মীয়মাণ প্রকল্পের নিরাপত্তা অডিট করা হবে। এই অডিটের জন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রয়েছেন প্রশাসন, পুলিশ, দমকল, পিডব্লিউডি, শ্রম দফতর, কলকাতা পুরসভা, রাইটস, ইরকন এবং আইআইটি (IIT) খড়্গপুরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অডিটে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনও নির্মাণকাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে না। শুক্রবার পিডব্লিউডি (PWD) টেন্টে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, একমাস কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

ইতিমধ্যে ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির থাকলে নির্মাণ সংস্থাকে শোধরানোর সুযোগ দেওয়া হবে বলেও জানান শুভেন্দু। প্রতি বরোতে অন্তত একটি এবং প্রয়োজনে সর্বাধিক তিনটি টিম গঠন করা হবে। সেখানে পুরসভার প্রতিনিধিদের সঙ্গে কেএমডিএ, পুলিশ, পূর্ত, দমকল ও সিভিল ডিফেন্স দফতরের প্রতিনিধিরা থাকবেন। তাঁদের রিপোর্ট সন্তোষজনক হলে তবেই বাড়ি তৈরির কাজ পুনরায় শুরু করার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) দেওয়া হবে। অডিট কমিটির (Audit Committee) স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে ১ অগাস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ।

কী কী গলদ ছিল নির্মাণে তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য চেয়েছিল কলকাতা পুলিশ। সেই মতো এদিন কনস্ট্রাকশন বিভাগের বর্ষীয়ান ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে ৫ জনের একটি টিম তারাতলায় যায়। দলে পার্থপ্রতিম ছাড়াও ছিলেন আর্কিটেকচার মৈনাক ঘোষ, মেটালার্জি ও মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মহম্মদ বশিরউদ্দিন শেখ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দীপঙ্কর চক্রবর্তী ও সম্রাট সেনগুপ্ত।

পার্থপ্রতিম জানান, “আমরা এখানে এসে দেখলাম ঠিকই, কিন্তু উদ্ধারকাজ যতক্ষণ না পুরোপুরি শেষ হচ্ছে, ততক্ষণ কিছু করা যাচ্ছে না। এখনও এখান থেকে পচা গন্ধ বেরচ্ছে, সম্ভবত কিছু দেহাংশ আটকে আছে। পুলিশ আমাদের সাহায্য চেয়েছে। সেইমতো উপাচার্যের অনুমতি নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫জন এসেছি। দুটি পর্যায়ে কাজ হবে। উদ্ধারকাজ শেষের পর আমরা আবার এখানে এসে সব দেখব। তারপর এখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করব। মাটি পরীক্ষাও হবে। সেসব দেখে তারপর রিপোর্ট দিতে পারব।“

কী কী বিষয়ে যৌথ টিম খতিয়ে দেখবে সে নিয়ে একটি এসওপি তৈরি করা হয়েছে। ওই এসওপি-র ভিত্তিতেই প্রতিটি প্রকল্পের মূল্যায়ন হবে। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া উচ্চ পর্যায়ের কমিটির কাছে যৌথ টিমের রিপোর্ট পেশ করা হবে। নির্মাণস্থলে গিয়ে টিমের সদস্যেরা অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে কাজ হচ্ছে কি না, স্ট্রাকচারাল ডিজাইন সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পুরসভায় জমা পড়েছে কি না, নির্মাণসামগ্রী নির্ধারিত গুণমান মেনে ব্যবহার করা হচ্ছে কি না তা খতিয়ে দেখবেন।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...