Tuesday, June 16, 2026

আর কিছুক্ষনেই শুরু জি ২০ শীর্ষ সম্মেলন, ‘ভারত মণ্ডপমে’ প্রধানমন্ত্রী

Date:

Share post:

সকাল সাড়ে নটার কিছু সময় পর থেকে শুরু হতে চলেছে আজকের জি ২০ শীর্ষ সম্মেলন (G-20 summit)। ইতিমধ্যেই সম্মেলন স্থলে পৌঁছে গেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা। কিছুক্ষণ আগেই ‘ভারত মণ্ডপমে’ পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আজ দুটি পর্যায়ে আলোচনা হবে। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হল ‘ওয়ান আর্থ’। দ্বিতীয় পর্যায়ে ‘ওয়ান ফ্যামিলি’ নিয়ে কথা হবে। প্রথম দফার পরে মধ্যাহ্নভোজ এবং দ্বিতীয় দফার পড়ে নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার থেকেই বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা দিল্লি আসতে শুরু করেন। গতকালই দিল্লিতে পৌঁছে গেছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তাঁকে স্বাগত জানান, ইস্পাত ও গ্রামীণ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে। এসেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রাতের মধ্যেই চলে আসেন।জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গাতেরাস, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ,ওমানের সুলতান তারিক আল সইদ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা,জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী আকশাতা মূর্তি, কমোরোস ইউনিয়নের প্রেসিডেন্ট তথা আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন আজালি আসুমানিক, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অন্যান্যরা। জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন বলে খবর। জানা গিয়েছে, দুইদিনের জি-২০ সম্মেলনের মাঝেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। শেষ মুহূর্তের ব্যস্ততা রাজধানীতে।

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...