Tuesday, June 16, 2026

রানিনগরে বিশৃ.ঙ্খলা, থানা ভাঙ.চুরের ঘটনায় গ্রেফ.তার ৩০ জন কংগ্রেস সমর্থক

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যা নাগাদ আচমকাই রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের রানিনগর (Raninagar Murshidabad)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) সভা শেষ হওয়ার পরই ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। সরাসরি পুলিশের উপর আক্রমণ করেন কংগ্রেস (Congress) কর্মীরা। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। থানার (Raninagar Police Station) সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। গুরুতর জখম হন এক সাব-ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী। সেই ঘটনায় ৩০ জন কংগ্রেস সমর্থকদের গ্রেফতার করল পুলিশ।

রানিনগরে থানায় ভাঙচুরের ঘটনা একেবারেই অনভিপ্রেত বলেছেন অধীর চৌধুরী। কিন্তু নিজেদের দলীয় কর্মীর দোষ না দেখে উল্টে পুলিশের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন তিনি। এমনকি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেও যে ভাঙচুর চালানো হয় তাও তিনি অস্বীকার করেন।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...