Saturday, April 4, 2026

থানেতে নির্মীয়মাণ ভবনের লিফট ভেঙে ভয়াবহ দু.র্ঘটনা, হ.ত ৬

Date:

Share post:

মহারাষ্ট্রের থানের এক বহুতলে ভয়াবহ দুর্ঘটনা। থানের বালকুম অঞ্চলে ৪০ তলার একটি নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

জানা গিয়েছে নির্মাণের কাজ শেষ করে মিস্ত্রী, শ্রমিকরা লিফটে চড়ে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। নির্মাণের কাজের জন্য লিফটের কোনও অংশ খুলে গিয়েছিল বলে অনুমান। ধ্বংস্তুপের তলায় কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। থানে পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহত ও নিহতরা সকলেই নির্মাণকর্মী বলে জানা গিয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন- G20 সম্মেলনের নৈশভোজ: বাংলার দার্জিলিং টি থেকে জিভে জল আনা মাশরুম, আর কী ছিল মেন্যুতে?

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...