Saturday, April 4, 2026

G20 সম্মেলনের নৈশভোজ: বাংলার দার্জিলিং টি থেকে জিভে জল আনা মাশরুম, আর কী ছিল মেন্যুতে?

Date:

Share post:

জি ২০ বৈঠক উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অতিথিদের অভ্যর্থনায় কোনওরকমের ত্রুটি রাখেনি ভারত। নৈশভোজের মেন্যু ছিল বেশ দীর্ঘ। ভারতের ঐতিহ্য-সংস্কৃতি ও শরৎ ঋতুর সঙ্গে মিলিয়ে এই মেন্যু ঠিক করা হয়েছিল। স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স, পানীয়, মিষ্টির সঙ্গে সুগন্ধি পানেরও বন্দোবস্ত করা হয় জি-২০ গালা ডিনারে।

স্টার্টার- গালা ডিনারের শুরুতেই পাতে পড়েছে দই, মিলেট ও বাদামের তৈরি বিশেষ খাবার ‘পত্রম’।

মেইন কোর্স- কাঁঠালের সঙ্গে মাশরুমের এক বিশেষ খাবার। তার সঙ্গে ছিল কারি পাতা দিয়ে তৈরি বাজরার বিশেষ খাস্তা। কেরালার লাল চালের সঙ্গে এটি পরিবেশন করা হয়। এই বিশেষ খাবারের নাম ‘বনবর্নম’। এছাড়া ছিল বাকরখানি। এটি মূলত এলাচের গন্ধযুক্ত এক ধরনের মিষ্টি রুটি।

ডেজার্ট- শেষ পাতে মিষ্টিমুখ করতে ছিল ‘মধুরিমা’। এটি মূলত এলাচ, বাজরা পুডিং, ডুমুর, পিচ, কম্পোট এবং এক বিশেষ চাল দিয়ে তৈরি মিষ্টি।

পানীয়- জগৎবিখ্যাত দার্জিলিং চা ছিল এই জি-২০ গালা ডিনারের মেন্যু তে একমাত্র বাংলার প্রতিনিধি। ফিল্টার কফি এবং কাশ্মীরি খাওয়াও ছিল পানীয়ের তালিকায়। বাংলা থেকে আরও কোনও খাবার ছিল না এই জি-২০ ডিনারে।

মুখসুদ্ধি- নৈশভোজে খাবারের শেষে চকোলেট পাতার সুগন্ধি পান পরিবেশন করা হয় অতিথিদের।

আরও পড়ুন- ভিলেন বৃষ্টি, বাতিল ভারত-পাক মহারণ, ম‍্যাচ হবে ‘রিজার্ভ ডে’ সোমবার

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...